প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

মো:সুমন
বান্দরবানের চিম্বুক সড়কে একটি সিএনজি চালিত গাড়ি উল্টে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিম্বুক সড়কের বারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাগর (২৮) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার বাসিন্দা ও মো. হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পেঁপে কেনার উদ্দেশে তিন কাঁচামাল ব্যবসায়ী সিএনজিতে চিম্বুকের দিকে যাচ্ছিলেন। বারমাইল এলাকায় পৌঁছানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হন এবং আরও একজন আহত হন। স্থানীয়রা নিহত ও আহত ব্যক্তিদেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ পারভেজ বলেন, ‘চিম্বুক সড়কে সিএনজি উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।