প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

গোলাম রাব্বী
রংপুরের পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তারা বাজারস্থ প্রতিষ্ঠান চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক কো-অডিনেটর আসাদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন পীরগাছা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা একেএম আনোয়ার উল্ল্যাহ। এসময় স্বাগত বক্তব্য ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিমদেবু দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার আব্দুল আজিজ, তাম্বুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্ল্যাহ রেখা, যুগ্ম সম্পাদক শাহিনুর রশিদ কামাল, তাম্বুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা হুমায়ুন বাদশা, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা আহবায়ক খোরশেদ কবির বাবুল, স্কুলের একাডেমিক ইনর্চাজ সাহানা আক্তার সুমি,আনোয়ার হোসেন, একাডেমিক কো-অডিনেটর জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
এর আগে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ, কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্কুল, শিক্ষক, শিক্ষার্থী ও সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন স্কুলের মৌলভী শিক্ষক রেজাউল করিম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।