প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

মো আমিনুল ইসলাম
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনামলে যখন আমার শহীদ বাবাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত আমাদের পরিবারের খোঁজখবর নিতেন। তিনি প্রায়ই আমাদের তার বাসায়-অফিসে ডেকে নিতেন ও আন্তরিকভাবে সান্ত্বনা-সাহস দিতেন।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেওয়া বার্তায় তিনি এসব কথা বলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।