প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

মো: নাজমুল আহসান জাবেদ
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর দিক নিদের্শনা মোতাবেক সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ ওয়ালি উল্লাহ, এসআই (নিঃ)/ মোঃ শামীম রেজা, এসআই (নিঃ)/মোঃ গাজী মাহতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ৩০/১২/২০২৫ খ্রিঃ বিকেল ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনী পানির ট্যাংকি সংলগ্ন রমজানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নিজেদের নাম- ঠিকানা ১। সাহাব উদ্দিন (৫০), পিতা- মৃত আব্দুল কাইয়ুম, মাতা- মৃত ছাইরুন নেছা, ২। সাদ্দাম (২৭), পিতা- মোঃ আজগর, মাতা- নুরাইচা, ৩। সোহেল রানা (৩২), পিতা- শামীম, সর্ব সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। তাদের হেফাজত থেকে মোট ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।