
নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।
জানাজায় নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক , জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল পিপি তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অপরদিকে, লোহাগড়া উপজেলায় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানা