প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

মো: ফখর উদ্দিন
ফসলী জমিনের টপ সয়েল কাটার অপরাধে মোঃ মামুন নামের এক মাটি ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির সাদেকপুর গ্রামে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে সেনবাগ উপজেলার সাদেকপুর গ্রামে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ মামুন নামের একজনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।