
আতশবাজি ও পটকার বিকট শব্দ শিশু, বয়স্ক, অসুস্থ মানুষ এবং নিরীহ প্রাণীদের জন্য মারাত্মক কষ্টের কারণ হয়। পাশাপাশি এটি শব্দদূষণ সৃষ্টি করে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং পরিবেশের ক্ষতি করে। আতশবাজি ও পটকা ফুটাবো না এবং কাউকেও ফুটাতে দেবো না।
গ্রীন ভয়েস পরিবেশবাদী যুব সংগঠন এর আহবানঃ
শব্দদূষণ রোধ করি
আতশবাজির শব্দে মানুষ এবং পশুপাখির জন্য ক্ষতিকর। শান্ত পরিবেশ বজায় রাখি।
রুখে দেই বায়ুদূষণ
আতশবাজির ও ফানুসের ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর। তাই দূষণমুক্ত উদযাপন বেছে নেই।
অগ্নি কাণ্ডের ঝুঁকি এড়াই
ফানুস ও আতশবাজির আগুন থেকে নিশাচর প্রাণিদের ডানা, গাছপালা কিংবা ঘরবাড়ি পুড়ে যেতে পারে। প্রাণীদের প্রতি যত্নশীল হই।
আসুন, নতুন বছরে আমাদের প্রত্যয় হোক বায়ুদূষণমুক্ত, শব্দদূষণমুক্ত ও সবুজ পৃথিবী গড়ার ।
এই কর্মসূচি শুরু হয় সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গন থেকে, বড়পুল, এস এস বাজার স্টেশন মুজিব সড়ক চৌ রাস্তা মোড় , শহরের প্রতিটি দোকানে লিফলেট বিতরণ গুরুত্বপূর্ণ জায়গা ও রিক্সা সিএনজি তে সচেতনতামুলক পোষ্টার লাগানো হয়।