প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন খান

মো আমিনুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা- সহ আন্তর্জাতিক সম্পাদক (কাতার)।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা'র পক্ষে হতে কেন্দ্রীয় যুবনেতা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রিয়-নেত্রীকে হারাল। গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মুঠোফোনে কেন্দ্রীয় যুবদল নেতার সথীর্থ মোঃ মনজু মিয়া গোলবুনিয়া যুবদল নেতা তিনি শোকবার্তায় বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
কেন্দ্রীয় যুবদল নেতা এআর মামুন খান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি এতে দেশ সাধারণ জনগনের কাছে দোয়া গুজার করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।