
মিহির
গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা খানজাহান আলী থানা গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক শেখ ইদ্রিস আলীর সভাপতিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্কুল প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন, শেখ বিল্লাল, রেজাউল করিম, আঃ হামিদ। শেখ মিনহাজুল ইসলাম মিনহাজ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সাহারা আরফিন, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, কারিমা আক্তার,শংকরী বালা, তাসলিমা আক্তার,বন্ধনা পাল, লাবনী আক্তার, কাকলি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতে ছাত্র ছাত্রীদের উন্নতি পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন
। পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।