প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

সেলিম হোসেন
যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক
নাটোর জেলার সদর থানাধীন নাটোর–বগুড়া মহাসড়কের নিংগুইন এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী, ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর জেলার সিংড়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী একটি চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় বগুড়া থেকে নাটোরগামী সিফাত স্পেশাল পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-২৪০৯) তল্লাশি করা হয়।
তল্লাশিকালে বাসের যাত্রী মো. মোকাররম হোসেন (৩৫), পিতা—মৃত আজগর আলী, গ্রাম—চকজোড়া, থানা—শাহজানপুর, জেলা—বগুড়া-এর কাছ থেকে ০৭ (সাত) বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের প্রস্তুতকারক কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।