প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

এসএম শাহাদাত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সদস্য আব্দুল আলীম সরদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রানী সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস গাজী,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু আমল কুমার মল্লিক, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম টগর ও সন্তোষ মোদক, সহকারী শিক্ষক রায়হানুল ইসলাম,সহকারী শিক্ষকা দীপিকা মৈত্র ,সাংবাদিক এস এম শাহাদাত এবং চাম্পাফুল ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এমডি আলমগীর হোসেনের প্রতিনিধি আশাফুল ইসলাম,অভিভাবক আনারুল ইসলাম, অভিভাবক আব্দুল কাদের, প্রমুখ।অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের সাফল্যের পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।