প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আরিফুল হক সাহিন
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নাজির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বীর মুক্তি যোদ্ধা, সাংবাদিক বৃন্দ, চেয়ারম্যান বৃন্দ, পল্লী বিদ্যুতায়ন প্রতিনিধি, প্রমুখ। উল্লেখ্য আলোচ্য বিষয়ঃ এন জি ও বিষয়ক সমন্বয় সভা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস,নারী ও শিশু পাচার, চোরাচালান, মাদক, মাসিক সাধারণ সভা, সার্বজনীন জন্ম মৃত্যু নিবন্ধন সভা। সুষ্ঠু সুন্দর ভাবে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।