প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
এমরান আলী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- ফরহাদ হোসেন লায়েক (৩৪)। তিনি উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং বুড়িডহর গ্রামের মুক্তার আলীর পুত্র।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের নেতৃত্বে এসআই মোঃ সিকান্দর আলী, এসআই জগৎ জ্যোতি দাস ও এসআই কামরুল আলমসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে থানাধীন ভোলাগঞ্জ এলাকা থেকে সন্দিগ্ধ আসামি ফরহাদ হোসেন লায়েককে গ্রেফতার করা হয়।
তিনি কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৯ (তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৫) এর আসামি। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত/২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।