
আমরান আলী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সিহাবুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. রাজীব হোসাইন, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আবু সালেহ মো. জাকারিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, সাংবাদিক আব্দুল আলীম, আব্দুল জলিল, আনোয়ার হোসেন সুমন, বিজিবির কালাসাদেক বিওপির কমান্ডার সুবেদার মো. জালাল উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাস, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, ইছাকলস ইউপির চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন।