
মেহেদী হাসান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার
দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
৩০ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অত্র বিদ্যালয়ের
সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, অভিভাবকবৃন্দ ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।
দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন, ❝তোমরা যারা ভালো ফলাফল করতে পারনি সামনে বছরে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা কর অবশ্যই সফলতা অর্জন করবে।❞
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম বলেন, ❝আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।❞
তিনি আরো বলেন, শিক্ষায় উন্নতি করতে হলে প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই।
এসময় ছাত্র ছাত্রী দের মধ্যে আনন্দ ও উতসব বিরাজ করে। অভিভাবকবৃন্দ বলেন, অত্র প্রতিষ্ঠানে দক্ষতার সহিত পাঠদান করা হয়।