
মুজাদ্দেত হোসেন রবিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি শোকবার্তায় জানানো হয়েছে যে, বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পরেই ইন্তেকাল করেছেন। দলটির পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস এবং বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ কোথায় এবং কখন দাফন করা হবে, সে বিষয়ে দলের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।