প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দাখিল

রায়হান হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আবুল বাসার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ডিসেম্বর) বিকাল ৪ টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আবুল বাশার ভূইয়া বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
গণঅধিকার পরিষদের স্থানীয় নেতা আব্দুল কুদ্দুস জানান, আবুল বাশার একজন সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলা নেতা হিসেবে পরিচিত। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে তিনি বিজয়ী হবেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বলেন, এই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।