প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ডিসেম্বর) বিকালে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি সদর দপ্তরে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায়, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম এএমসি, সাজেক ইউনিয়নের বাগাইহাট গুচ্ছগ্রামের স্নেহ কুমার কে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
৫৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি, মানবিক কাজে করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দূর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর অসহায় দুস্থ মানুষের সেবা অব্যাহত থাকবে।
স্নেহ কুমার আর্থিক অনুদান পেয়ে বলেন, চিকিৎসার জন্য বিজিবি আমাকে অনুদান দিয়েছে আমি ৫৪ বিজিবি’র প্রতি চিরকৃতজ্ঞ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।