প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

জীবন আলী সবুজ ( কোরবান )
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় তার সঙ্গে দূর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাশতুরা আমিনা মনোনয়ন ফরম গ্রহণ করেন।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, ওমর ফারুক, মুহুরি আলম প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।