প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃইকবাল হোসাইন
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে রফিকুল ইসলাম জামাল সাংবাদিকদের বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।