প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহানের মনোনয়ন দাখিল

মোঃ ইমরান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) মনোনীত ও বৃহত্তর সুন্নী জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম শাহজাহান মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর ) তিনি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় প্রার্থীর সঙ্গে বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ধর্মীয় মূল্যবোধ, ন্যায়নীতি ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে চট্টগ্রাম-১৩ আসনের জনগণ এবার ইসলামী ফ্রন্টের প্রার্থীকে সমর্থন জানাবেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।