প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপুর জেলার নেতারা

মো আমিনুল ইসলাম
পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন পিরোজপুর জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং মঠবাড়ীয়া উপজেলা এনসিপি'র কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান।
আজ বিকালে মুটোফোনে।আমাকে জানান, ২৭ ডিসেম্বর, ২০২৫ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। দলের মনোনীত প্রার্থী ড. শামীম হামিদীর পক্ষে এই ফরম সংগ্রহ করেন পিরোজপুর জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ও তরুণ রাজনীতিবিদ মো. শফিকুল ইসলাম।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা এনসিপি'র কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক আহ্বায়ক মো. মিজানুর রহমান। দলীয় সূত্রে জানা যায়, মঠবাড়ীয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে ড. শামীম হামিদীকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা।
ফরম সংগ্রহের পর মো. শফিকুল ইসলাম বলেন,"আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ মঠবাড়ীয়া গড়ার লক্ষ্যে ড. শামীম হামিদীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, জনগণকে সাথে নিয়ে আগামী সংসদে প্রতিনিধিত্ব করতে আমরা সংকল্পবদ্ধ।"
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।