প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

সাদের ইসলাম
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮ ডিসেম্বর রবিবার ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা পরীক্ষা। এবারের বৃত্তি পরীক্ষায় মোট ৫৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল যার মধ্যে ছাত্র ১৮৮ জন ছাত্রী ৩৪৭জন। প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৬জন শিক্ষার্থী। এবারের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট ৪৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কেন্দ্র সচিবের দ্বায়িত্ব পালন করেন মো: আতাউর রহমান (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, হলসুপারের দ্বায়িত্ব পালন করেন মো: জাহিদ হোসেন সহকারী শিক্ষক (গণিত), ট্যাগ অফিসারের দ্বায়িত্ব পালন করেন মো: জহুরুল ইসলাম একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু সুন্দর পরিবেশে ১ম দিনের পরীক্ষা সম্পূর্ণ হয়।
অভিভাবকরা জানান কেন্দ্রের নিয়ম কানুন মেনে আমরা বাহিরে অবস্থান করছি। আমরা আশাবাদী সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করবে। শিক্ষার্থীরাও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন আমরা ভালো পরীক্ষা দিয়েছি এবং ভালো ফলাফল করবো ইনশাআল্লাহ। পরীক্ষার কেন্দ্রের দ্বায়িত্বরত কর্মকর্তা মো: জহুরুল ইসলাম বলেন পরীক্ষায় কোন প্রকার অনিয়মের সুযোগ নেই প্রকৃত মেধাবীরাই সাফল্য অর্জন করবে বলে আমি মনে করি এবং সেটিই হবে আশা করছি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।