প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

বিপ্লব কুমার দাস।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রাম থেকে ৩০০ পিচ ইয়াবাসহ ওবায়দুর(৫২) নাসে একজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের ঝাটুরদিয়া থেকে হরিরহাট বাজারগামী সড়কের পাশে ফিরোজ মাতুব্বরের বাড়ির নিকট অবস্থানকালে ওবায়দুরকে সন্দেহজনকভাবে আটক করার পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, “ইয়াবাসহ আটক ওবায়দুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।