
মোঃ জ্যাক উল্লাহ
সিরাজগঞ্জ রায়গঞ্জের চর ফরিদপুর গ্রামে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে
গরীব দুঃখী বৃদ্ধ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
"শীর্তাদের মাঝে শীত লাঘবের জন্য "এই স্লোগানকে সামনে নিয়ে ২৮/১২/২৫ তারিখ
রবিবার দুপুর ২ টায় কম্বল বিতরণ করা হয়।
চর ফরিদপুর হাজীবাড়ি আত-তাকওয়া ফাউন্ডেশনের ৪০ জন সদস্যের উদ্যোগে নিয়মিত সেবামূলক কাজ করছে।
তীব্র শীত উপেক্ষা করে কম্বল নিতে আসা সত্তর বছরের বৃদ্ধা খোদেজা খাতুন কম্বল পেয়ে বেজায় খুশি। আছান আলী, ছাবেদ আলী, জমিলা খাতুন বলেন,শীতে খুব কষ্ট হচ্ছিল, কম্বল পেয়ে শীতের সময় টুকু আরাম পাব। উপস্থিত ছিলেন,আবুল হোসেন,আবু সাঈদ,গোলবার হোসেন সহ অত্র ফাউন্ডেশনের হাবিবুল্লাহ, জুবায়ের, সেতু, শফিকুল, আব্দুল্লাহ, ফরিদুল। সদস্যরা জানান, আগামী বছর সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে শীর্তাদের জন্য কম্বল বিতরণ করা হবে।