
মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিভিষণ বিওপি সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশি পুশ-ইন করার সময় বিজিবির হাতে আটক হয়েছে।
২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮টা৫০ মিঃ ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন বিভিষন বিওপি সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক ভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের হেফাজতে নেন।
আটক পুশ-ইনকৃত ব্যক্তিরা হলো—
কামরুল লস্কর (৪৬), পিতা— মৃত শহিদ লস্কর;
মোঃ সাদ্দাম লস্কর (২২), পিতা— কাশরুল লস্কর;
মোছাঃ লিপি লস্কর (৪০), স্বামী— কামরুল লস্কর;
মোছাঃ ফিরোজা (১৬), পিতা— মোঃ কামরুল লস্কর।
তাদের বাড়ি গ্রাম— জামিল ডারা, পোস্ট— খরেলা, থানা— কালিয়া, জেলা— নড়াইল।
অপর একজন আটক ব্যক্তি মোঃ হায়দার সরদার (২৩), পিতা— মোঃ আশরাফুল; গ্রাম— কাটা দূরে, পোস্ট— নাইলো, থানা— মোল্লারহাট, জেলা— বাগেরহাট।
বিজিবি জানায়, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।