প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

হাবিবুর রহমান সুমন
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শিবচর উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক মুফতি ইয়াকুব কামাল ও সদস্য সচিব হাফেজ গোলাম মোস্তফার নেতৃত্বে এক সৌজন্য ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাদারীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শরিফ মোঃ মিজানুর রহমান এবং যুগ্ম আহ্বায়কসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে মিষ্টি ও ফুলের মালা দিয়ে উষ্ণভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ শিবচর উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। উপস্থিত নেতারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হবে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও জেলা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।