প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিনিময়

আনারুজ্জামান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে আশাশুনির বিভিন্ন এলাকা পরিদর্শণ ও মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ও আশাশুনি সদরের হাড়িভাঙ্গা মৎস্য সেটে সাইরেন বাজিয়ে টহল দেওয়া হয়। এ সময় সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নিরাপত্তা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আশাশুনিতে নির্বাচনের পরিবেশ বজায় রাখা হবে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট প্রদান করতে যাবেন। কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন। এসময় থানার এসআই ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।