প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবারি আটক

একরামুল হক
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের অভিযানে একজন চোরাকারবারি সহ ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
২৭ ডিসেম্বর শনিবার ভোরে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অবৈধ ওয়াকিটকি সেট সহ রন্তু চাকমা (৩৮) নামে এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার বাসিন্দা এবং লিফ চরণ চাকমার ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় ধরনের চোরাচালান চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্দকৃত গরু সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।