
মোঃ রাতুল হাসান লিমন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র গ্রহণ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন মনোনয়নপত্র হস্তান্তর করেন।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ নভেম্বর ঘোষিত দলের প্রথম দফার প্রার্থী তালিকায় মাসুদুজ্জামান মাসুদের নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি একজন পরিচিত ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবেও এলাকায় সুপরিচিত।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, মহানগর বিএনপির সদস্য শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।