
২৫শে ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি'র পক্ষ থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে যায়। ওই দুটি লঞ্চের মধ্যে থেকে একটি লঞ্চ হাকিমুদ্দিন লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যায়। এই লঞ্চের মধ্যে ছিলেন চারটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী সহ মানুষের। ওই ৪ টি ইউনিয়ন হচ্ছে, টবগী, হাসান নগর, কাচিয়া, পক্ষিয়া ইউনিয়ান।
এ লঞ্চের সকল খাবার বহন করেন মোঃ সোহেল হাওলাদার।সোহেল হাও: প্রশ্ন করা হলে তিনি বলেন, তারেক রহমান আমাদের দেশের গর্ব। তিনি দেশের জন্য যা ত্যাগ করছেন তা কোন ভাষায় প্রকাশ করা যায় না। সেই মানুষটার দীর্ঘ ১৭ বছর পরে আমাদের দেশে ফিরে হচ্ছে আমাদের জন্য। তাই তার জন্য এই সামান্য কিছু করে আমি গর্বিত বোধ করছি। বিশেষ করে আমাদের নেতা আলহাজ্ব হাফেজ ইব্রাহিম সাহেব প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি এই কাজ করার সুযোগ করে দিয়েছেন আমাকে।
লঞ্চের সকল নেতাকর্মীকে সুশৃংখলভাবে পরিচালনা করেন, কাজী শহিদুল আলম নাছুম,এডভোকেট কাজী আজম।
সোহেল হাওলাদার কে সহযোগিতা করেন ,বিশিষ্ট সমাজসেবক হাকিমুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি এরিয়া ম্যানেজার এবি ব্যাংক পি এল সি ভোলা মোঃ আব্দুল হান্নান মিঠু, পারভেজ হাওলাদার, জাকির হাওলাদার, আওলাদ হাওলাদার