প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
লংগদুতে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালিত

তাজ মাহমুদঃ লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধি
২৫ ডিসেম্বর, ২০২৫ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার
আটারকছড়া ইউনিয়নের দাঙ্গাবাজারস্থ ব্যাপ্টিক চার্চে যথাযথ ধর্মীয় মর্যাদায়, ভাবগাম্ভীর্যপুর্ন, আনন্দ-উৎসব ও বিশ্বশান্তির প্রার্থনার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের এ বড় দিনটি পালন করা হয়।
খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব "বড় দিন" এ উপলক্ষে ডানে আটারকছড়া ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও সৌজন্য উপহার প্রদান করেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া। এছাড়াও লংগদু থানার তদন্ত অফিসার ইনচার্জ স্বরজিত দেবনাথ সহ পুলিশের একটি টিম এসময় উপস্থিত ছিলেন।
সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে সমগ্র মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমনের এই স্মৃতিময় দিনটিতে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে প্রার্থনা সভা ও যিশুর বাণী পাঠ।
এসময় চার্চ কমিটির পক্ষ হতে অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াকে ফুলেল শুভেচছা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।