শ্রী পবিত্র কুমার দাস
জেলা প্রতিনিধি বগুড়া।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বগুড়া জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ আব্দুল মমিনের সঞ্চালনায় ও সাবগ্রাম চৌরাস্তা বন্দর কমিটি শ্রমিক দলের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র কুমার দাস এর নেতৃত্বে বগুড়া জেলার শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং দীর্ঘ ১৭বছর পর তারেক রহমান দেশে ফিরাকে স্বাগত জানিয়ে দলীয় অফিস থেকে মিছিল বের হয়ে সাতমাথা হয়ে থানার মোড় দিয়ে শ্রমিক দলের দলীয় অফিস এসে মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুলতান, বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, যুব-বিষয়ক সম্পাদক মোঃ হোসেন আলী সুমন, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আল আমিন হোসেন, মোঃ মিলন হাসান সাবেক সাধারণ সম্পাদক, রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা,
শহর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ এম এ তালুকদার সুমন, শহর শ্রমিক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল সরকার, মোঃ আব্দুল বাড়ী মোল্লা গোলাপ,
সাবগ্রাম চৌরাস্তা বন্দর কমিটি শ্রমিক দলের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র কুমার দাস, সিনিয়র সহ সভাপতি মোঃ সামছুজোহা, সহ- সভাপতি মোঃ রঞ্জু মিয়া, সহ-সাধারন সম্পাদক মোঃ সোহেল মাহমুদ, সহ- সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মামরুল ইসলাম বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক, সহ-সাংগঠনিক মোঃ আবু বক্কর সিদ্দিক লদে, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ- দপ্তর সম্পাদক মোঃ জহরুল ইসলাম, প্রচার সম্পাদনা মোঃ মোহাদ্দেস হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সামছুল হক, যুব বিষয়ক সম্পাদক মোঃ নয়ন মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রঞ্জু ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ রানা মন্ডল, সদস্য মোঃ বকুল মিয়া, যুবনেতা মোঃ রানা ইসলাম, যুবনেতা মোঃ মাসুম ইসলাম, আরও উপস্থিত ছিলেন মাটিডালী বন্দর কমিটির সহ সভাপতি মোঃ সামছু বিভিন্ন ওয়ার্ড বন্দর থেকে আসা অনেক শ্রমিক দলের নেতৃবৃন্দু৷