প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
মৎস্যজীবী,লবণচাষী সহ সকল শ্রমজীবী মানুষের অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ

হেলাল উদ্দীন
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে মৎস্যজীবী,লবণচাষী সহ সকল শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ
খুরুশকুল মনুপাড়ায় এবি শ্রমিক পার্টি খুরুশকুল ইউনিয়ন শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবি শ্রমিক পার্টি খুরুশকুল ইউনিয়ন আহবায়ক নবাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক ও কক্সবাজার- ৩ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী সারওয়ার আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক এড. গোলাম ফারুক খান কায়সার। ইউনিয়ন শ্রমিক পার্টির সদস্য সচিব হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,তাদের সকলের ভাগ্য পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা এবি পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব এড. আমিন উদ্দিন চৌধুরী, এড. শাহাবুদ্দিন, জেলা এবি শ্রমিক পার্টির আহবায়ক মো: হাসান, জেলা এবি যুব পার্টির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন, যুব সদস্য সচিব আব্দুল্লাহ আল সিফাত, তাহেরুল ইসলাম, মোফাজ্জল হোসেন আরফাত ও জেলা ছাত্রপক্ষের আহবায়ক মোশারফ হোসেন তাজমান,যুগ্ম আহবায়ক মো:শাহিন, এবি শ্রমিক পার্টি টামিনাল জোনের সমন্বয়ক রমজান আলী, মোস্তফা আলী, ফরিদুল ইসলাম হৃদয়, জাহেদ হাসান, মিসবাহ উদ্দিন সহ নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।