প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হাজার নেতাকর্মী ঢাকায়

হেলাল উদ্দীন
দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর জন্মভূমিতে পা রাখবেন। তার আগমনে সারাদেশে সাজঁসাজ রব উঠেছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২, (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন-উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আ,স,ম জাহিদুল হক নাহিদ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের।
২৫ ডিসেম্বর তারেক রহমান জন্মভূমি বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে ২৪ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ টার বড় মহেশখালী নতুন বাজার মাঠে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত মিছিলে নেতৃত্বে দিয়েছেন-বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২, (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ।
আলমগীর ফরিদ জানান, দেশ নায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে মহেশখালী-কুতুবদিয়া থেকে বিএনপি'র প্রায় ১০ হাজারাধিক নেতাকর্মী ঢাকায় সমাবেশ স্হলে পৌঁছছেন।
আ,স,ম জাহিদুল হক নাহিদ জানান, দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর জন্মভূমিতে আগমন করায় মহেশখালী-কুতুবদিয়ায় বিএনপি'র নেতাকর্মীদের খুশির বন্যা বইছে। তাকে স্বাগত জানাতে আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছছেন।
তিনি আরো বলেন, দেশের ক্রান্তিকাল লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে মহেশখালী-কুতুবদিয়ায় সকল গ্রুপিং, মতভেদ ও সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদকে জয়যুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।