প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হোসেনপুরে আনন্দের জোয়ার

বার্তা প্রেরকঃ
মোঃ মানসুরুল হক রবিন
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রায় দেড়যুগ পর আগামী ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে রজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় বিএনপি।এই আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার(২৩ ডিসেম্বর) রাতে একটি বিশাল আনন্দ মিছিল হোসেনপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান,যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসিম সবুজ,হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিন,সহ সভাপতি মোঃ সারওয়ার আলম নয়ন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জানে আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ রবি হোসেন প্রমুখ।
বক্তারা বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দারুণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেই সাথে সকল শ্রেণি-পেশার মানুষকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকারও অনুরোধ জানান তারা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।