প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন তালিকায় মাজহারুল ইসলাম

বার্তা প্রেরকঃ
মোঃ মানসুরুল হক রবিন
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকেই চুড়ান্ত ভাবে মনোনীত করেছে দলের হাই কমান্ড। উল্লেখ্য,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-১ আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৮ জন।এর মধ্যে মাজহারুল ইসলামকে প্রাথমিক সবুজ সংকেত দেওয়ার পরও বঞ্চিতরা প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে আসছিলেন কিন্তু দলের পূর্বের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। জানাযায় বুধবার(২৪ ডিসেম্বর) চুড়ান্ত তালিকা প্রকাশের পর কিশোরগঞ্জ- হোসেনপুরের আপামর জনতা আগামী দিনে সংসদের প্রতিনিধি হিসেবে মাজহারুলের প্রতিই আস্থাশীল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।