প্রতিনিধি : হেলাল উদ্দীন উপজেলা মহেশখালী
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার কর্তৃক দুর্নীতি প্রমানিত হওয়ায় ভ্রাম্যমান আদালত অভিযুক্তকে দুই মাসের কারাদণ্ড
মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর উপজেলা খাদ্য অফিসের খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার আজিজুল হক উপকারভোগীদের নিকট থেকে বেআইনীভাবে প্রতিজনের কাছ থেকে ৩০০ টাকার বিনিময়ে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণ করছে মর্মে অভিযোগ পাওয়া যায়।
ভোক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক অভিযুক্তের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। অভিযোগের সত্যতা উদঘাটিত ও প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ডিলার তার দোষ স্বীকার করায় তাকে মোবাইল কোর্টের আওতায় দণ্ডবিধি, ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সরকারি নির্দেশনা অমান্য করায় এবং আইন ভঙ্গ করায় ২মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।
সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন, মহেশখালী থানা পুলিশের একটি টিম ও আনসারগণ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযোগে জানা যায়, আজিজুর রহমান খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানান, সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।