
মোহাম্মদ উল্লাহ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও কুমিল্লা ৭ চান্দিনা সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (২৪ডিসেম্বর)বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কুমিল্লা-৭ থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি।