প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তুম আলী মোল্লার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে মরহুম রুস্তুম আলী মোল্লাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখার ফরিয়াদ জানানো হয়।
সোমবার সন্ধ্যা ৭টায় রঙ্গশ্রী ইউনিয়নের বডিরা গ্রামের নিজ বাড়িতে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মরহুমের ভাই পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক এ্যাড মজিবুর রহমান মোল্লা ও মরহুমের একমাত্র পুত্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় দোয়া-মিলাদের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক এমপি এ্যাড. আব্দুর রশিদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদ হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর বিএনপি নেতা মীর জাহিদুল কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এফসিএ মাহমুদ হোসেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালেক সিকদার, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, অধ্যক্ষ মোল্লা মাইনুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সুপার কাজী আবু হানিফা, ইমাম মাওলানা আব্দুল হাই, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু প্রমূখ।
দোয়া মোনাজাতের পূর্বে কর্মবীর
মরহুম রস্তম আলী মোল্লার স্মৃতিচারণ করার পাশাপাশি তার পরিবারের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি এবং বাংলাদেশ উন্নয়নের রূপকার বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।