প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্মাননা প্রদান

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠান ২০২৫ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনগাথা উপস্থাপনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান বিশেষ শিশুদের সক্ষমতা ও সম্ভাবনার বার্তা তুলে ধরে।
অনুষ্ঠানে লেভেল ১ থেকে লেভেল ৪-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি লেভেল ৪ সফলভাবে সম্পন্নকারী চার শিক্ষার্থী আফরোজা আক্তার লামিশা, নাদিয়া আক্তার ইফা, মাহবুব ই জামিল চৌধুরী ইফাজ ও হুবায়ুব হোসনে তানজিমকে ২০২৬ সালের জন্য এক বছরের ভলান্টিয়ার কাজের সুযোগ দেওয়ার ঘোষণা দেয় সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন।
বিশেষ শিশুদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে অভিভাবক সম্মাননা ও শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি হ্যারল্ড রশীদ চৌধুরী। বিশেষ অতিথিরা বিশেষ শিশুদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
শেষে বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ‘প্রজ্ঞা’এর মোড়ক উন্মোচন এবং বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।