প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উদ্দিন

মো কামাল হোসেন
শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন পঞ্চনগর আইডিয়াল হাই স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিম উদ্দিন।
দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
শিক্ষার মানোন্নয়ন, তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা এবং একটি উন্নত, সুশাসিত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে তিনি জনপ্রতিনিধিত্বে আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন শিক্ষিত, সৎ ও অভিজ্ঞ মানুষ জনপ্রতিনিধি হলে চিতোষী পূর্ব ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্ভাব্য প্রার্থী হিসেবে জনাব মোহাম্মদ আজিম উদ্দিনের জন্য এলাকাবাসী দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।
চিতোষী পূর্ব ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে তাঁর ভবিষ্যৎ পথচলা সফল হোক—এমনটাই প্রত্যাশা সকলের।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।