প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্নু রশিদ
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে জেলা কাম কমিনিউটি সেন্টারে “শিক্ষা সেমিনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাদী চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের উপদেষ্টা লালু পাহান, কমল পাহান, তির্কী, সুনেশ পাহান ও কালিপদ টপ্যসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জনাব মোঃ ফজলে হুদা বাবুল বলেন, শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি সচেতন, মানবিক ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার গ্রহণের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করে উন্নত জাতি গঠন করে এবং শিক্ষায় গড়ে ওঠে আলোকিত মানুষ ও উন্নত সমাজ। সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক সনাতন পাহান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।