প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

জুনাঈদ আল হাবিব
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী
হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি
হাবিবুল্লাহ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী । এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুফতি হাবিবুল্লাহ বলেন, ঈশ্বরগঞ্জবাসীর ন্যায্য অধিকার
প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করতে চান। তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।