
মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন নারী,
পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের মানুষকে আটক করেছে বিজিবি।
২২ ডিসেম্বর সোমবার ভোর আনুমানিক ৪ টার সময় মহানন্দা ৫৯ বিজিবি
ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত
এলাকা দিয়ে ২৭ জন ব্যক্তি পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের
চেষ্টাকালে বিজিবি আটক করে। এদের মধ্যে ৮ জন পুরুষ,১২ জন নারী, ৫ জন
শিশু ও ৩ জন তৃতীয় লিঙ্গের মানুষ।উক্ত ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন
সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ছাড়ায় তারা
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি তাদের গ্রেফতার করে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোঃ গোলাম কিবরিয়া
এসব তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্ব সহ
বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তর
করা হয়েছে। থানা পুলিশ এসব বিষয় যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।