প্রিন্ট এর তারিখঃ Jul 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
ঘাটাইলে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত করে

বিপ্লব হোসেন টাংগাইলে জেলা প্রতিনিধি :
টাংগাইলের ঘাটাইলে মোটরসাইকেল লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২১ডিসেম্বর (সোমবার) সকাল ১১ থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে যানবাহন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদুর এবং টাঙ্গাইল বিআরটিএ এর পরিদর্শক এনামুল হকের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ৫ জন অভিযুক্তকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় বিভিন্ন অঙ্কের মোট ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রসিকিউশন প্রদান করেন মোটরযান পরিদর্শক, টাঙ্গাইল জনাব এনামুল হক।
এসময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান জানান, নিয়মিত এধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং নির্বাচনি আচরণবিধির পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।