প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

মেহেদী হাসান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের দলারদর্গা টু নবাবগঞ্জ রোডের তিখুর নামক স্থানের পাশেই খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন গাছী।রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় যে,
খেজুরগাছ থেকে রস সংগ্রহের জন্য প্রায় একশত গাছে নলি তৈরির কাজ করতে দেখা যায় কয়েকজন গাছিকে।
শীতকালের সঙ্গে জড়িয়ে আছে খেজুরের রস। শীতের সকালে কাঁপতে কাঁপতে খেজুরের রস পানের স্মৃতির সঙ্গে জড়িয়ে যায় এই রস দিয়ে বানানো গুড়-পাটালির পিঠা-পায়েস। দেশের অন্যান্য অঞ্চলের মতো উত্তরের জেলা দিনাজপুরের নবাবগঞ্জে জেঁকে বসতে শুরু করেছে শীত। শীতে খেজুরগাছ থেকে রস সংগ্রহের জন্য গাছিদের মধ্যে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের শুরুতে কার্তিক মাসের মাঝামাঝি থেকে খেজুরগাছের রস সংগ্রহের জন্য কাটার কাজ শুরু হয়। এভাবে কয়েক দিন রেখে দেওয়া হয়। ১০ থেকে ১৫ দিন পর কাটা অংশে চোখ বা নলি তৈরি করা হয়। এই নলি দিয়ে রস ঝোলানো মাটির হাঁড়িতে গিয়ে পড়ে। যেদিন হাঁড়ি ঝোলানো হয়, পরের দিন সকালে বা বিকেলে গিয়ে রসসহ হাঁড়ি নামিয়ে আনেন গাছিরা। তাই শীতের সকালে বা বিকেলে মানুষের পদচারণা বেড়ে যায়। আবার এলাকার অনেক লোকজন গাছতলা থেকেই পানের জন্য রস কিনে নিয়ে যায়।
খেজুর রস গাছী বলেন, ❝খেজুর রস সংগ্রহ করে খুব একটা লাভ যে হয় তা না, তবে মৌসুমি আয়ের পথ বলে এটা করেন।❞
নবাবগঞ্জের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, ❝উপজেলার বেশ কয়েক জায়গায় এবার খেজুর গাছে রস লাগানোর খবর পাওয়া গেছে এবং কৃষকরা লাভবানও হচ্ছে।❞
ভারপ্রাপ্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন, ❝খেজুরের রস খাওয়া যেমন উপকারী তেমনি ঝুঁকিপূর্ণ কারণ নিপাহ ভাইরাস সংক্রমণের আশংকা থাকে।❞
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।