প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

মো আমিনুল ইসলাম
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ বাদুরা এবং ধানীসাফা ৭নং ওয়ার্ড আলগী পাতাকাটা সংযোগ এবং নাগ্রাভাংগা দাখিল মাদ্রাসার পিছনের বাদুরা খালের উপরে কাঠের পুলের অবস্থা খুবই খারাপ মানুষ চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মিরুখালী এবং ধানীসাফা ইউনিয়ন সচিব মহোদয়ের কাছে অনুরোধ। এলাকাবাসী যে ইউনিয়নের এরিয়ার ভিতরে পড়ে এই কাঠের পুল দ্রুত সংস্কার করে দেওয়ার দাবি জানাচ্ছি। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে ও এই অনুরোধ করেন এলাকাবাসী সহ মাদ্রাসা-স্কুল গামী ছাত্র/ছাত্রীগন।
মহোদয়ের কাছে বিনীত অনুরোধ স্যার আপনি এই কাঠের পুলটি একটি বক্স কালভাট করে দিলে দক্ষিণ বাদুরা সহ তার আশেপাশে এলাকার মানুষ এবং নাগ্রাভাঙ্গা দাখিল মাদ্রাসা ও স্কুল-গামী শত শত ছাত্র/ ছাত্রী নিরাপদে বাদুরা খাল পারাপার হতে পাড়তো। এটি দ্রুত মেরামত বা একটি বক্স কালবার্টের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ এলাকাবাসীর।
মঠবাড়িয়া নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ইতি মধ্যে জনান, ইনশাআল্লাহ! আপনাদের অনুরোধ আনুযায়ী আমি চেষ্টা করবো।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।