প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

হ র ম রফিকউল্লাহ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে ভাসুর টুকু মোল্লাকে (৪০)বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সীমা বেগম অরফে কটকটি নামের এক নারীর বিরুদ্ধে। তিনি সোহাগ মোল্লার স্ত্রী বলে জানা গেছে।তার স্বামী সোহাগ মোল্লা তুরস্ক প্রবাসী।
স্থানীয়দের মতে, একটি হাঁস কে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগ মোল্লার চাচাত বড় ভাই টুকু মোল্লাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সীমা বেগম পলাতক রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।