
মো: মোস্তাকিম বিল্লাহ
নাশকতার মামলায় নওগাঁর পোরশায় মশিদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম(৪২)কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাতে উপজেলার শিশা খরপা তার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুল ওই গ্রামের মৃত সাদের আলীর ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ সদরের একটি নাশকতা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সাইফুলকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা চলছে।